হোম » সারাদেশ » সরিষাবাড়ীতে মাটি পরিবহন নিয়ে সংঘর্ষঃ নিহত ১ আহত ২০ঃ আটক ৫

সরিষাবাড়ীতে মাটি পরিবহন নিয়ে সংঘর্ষঃ নিহত ১ আহত ২০ঃ আটক ৫

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে জমি থেকে মাটি পরিবহন করাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত ও প্রায় ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের প্রসাদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর ঘটনায় পুলিশ ৫জনকে আটক করেছে বলে জানাগেছে। সরিষাবাড়ী থানা পুলিশ ও স্থানীয় এবং ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া গ্রামের সাদ্দাম হোসেন ও কালু মিয়া বিভিন্ন জনের জমি থেকে এ্যাসকোভেটর দিয়ে মাটি কেটে ব্যবসা করে।

পাশের প্রসাদপুর গ্রামের আবুল হোসেনএর জমির উপর দিয়ে মাপি পরিবহসের জন্য কাকড়া গাড়ী চলাচল করাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। এ সময় আবুল হোসেন এর ভাতিজা কৃষক আসাদুজ্জামান প্রতিবাদ করলে তা চরম আকার ধারন করে। এর জের ধরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষ বাধে। সাদ্দামের লোকজনের হামলা এবং পাল্টা হামলায় উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়। আহতদের সরিষাবাড়ী হাসপাতালে আনা হয়। গুরুতর আহত কৃষক আসাদুজ্জামান (৫৫)কে উন্নত চিকিৎসার জন্য সরিষাবাড়ী হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার সারজিয়া হাসান মিথি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে পথিমধ্যে তার মৃত্যূ হয়।

নিহতের পরিবারের বর্ননা মতে হামলার ঘটনায় জড়িত সন্দেহে মজনু মিয়া (৬৩), আমীর হোসেন (৬৫), জালাল উদ্দিন (৬৮), রিপন মিয়া (৩৬) ও পুলিশের পাহারায় চিকিৎসারত নজরুল ইসলামকেকে আটক করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। অনান্য আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানাগেছে। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাটি পরিবহন নিয়ে সংঘর্ষের ঘটনায় এক জন নিহত হওয়ায় ঘটনার সাথে জডিত ৫ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!