হোম » সারাদেশ » জামালপুরে শীত উপেক্ষা করে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন সম্পন্ন

জামালপুরে শীত উপেক্ষা করে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন সম্পন্ন

রবিউল হাসান লায়ন: ২৬ শে ডিসেম্বর সারাদেশের ৮৩৮ টি ইউনিয়ন পরিষদে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । নির্বাচনকে সুষ্ঠু করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ শীত উপেক্ষা করে নির্বাচনের দায়িত্ব পালন করছেন। জানা যায়, চতুর্থ ধাপে জামালপুরের তিন উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জামালপুরের সরিষাবাড়ী, বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে মধ্যে ৪টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হওয়ায় ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১ জন এবং ১৬টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৫৯১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।
১৮৩টি ভোট কেন্দ্রে মোট ৪ লাখ ৪ হাজার ৬২৭ জন ভোটার রয়েছে । এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৪৩৮ জন ও মহিলা ভোটার ২ লাখ ১৪৯ জন। নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৮১৫ জন পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি ও ৩ হাজার ১১১ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!