
ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় দুটি মামলায় ৬৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে ।(২৪ ডিসেম্বর) শুক্রবার রাতে দুইজন বাদী চান মিয়া ও রত্না বেগম আলাদা আলাদাভাবে এই মামলা দায়ের করে।এদের মধ্য সাদেকপুর ইউনিয়নের নৌকার সমর্থক চাঁন মিয়া নামের এক ব্যক্তি আঙ্গুর মিয়াকে প্রধান আসামী করে ৩৬ জনের বিরুদ্ধে একটি মামলা এবং কালিকাপ্রসাদ ইউনিয়নের নৌকার সমর্থক রত্না বেগম নামের এক নারী আলকাছ মিয়াকে প্রধান আসামী করে ৩১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। এছাড়া উক্ত দুটি মামলায় এজাহারভূক্ত আসামী ২৭ জন এবং অজ্ঞাত আসামী আরও ৪০ জন।
তাছাড়া পুলিশ চাঁন মিয়ার মামলায় আবুল কালামসহ ৩ জনকে গ্রেফতার করে। জানাযায়,২৬ ডিসেম্বর রোববার ভৈরব উপজেলার ৭ ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহনের দুদিন আগে নৌকার সমর্থকরা এ দুটি মামলা দায়ের করে। আর মামলা করার পর পর রাতেই পুলিশ আসামীদের গ্রেফতার করতে বাড়ী বাড়ী অভিযান চালিয়েছে। এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
সাদেকপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ তোফাজ্জল হক অভিযোগে বলেন, আমার তিনজন কর্মীকে বিনাকারণে পুলিশ গ্রেফতার করেছে। নৌকার সমর্থকরা আামাদের হয়রানী করতে এই মামলা করেন বলে তিনি জানান। কালিকা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ লিটন মিয়া জানান, নির্বাচনে নৌকায় ভোট দিতে আতংকের জন্য রত্না বেগমকে দিয়ে এই মামলা করা হয়ছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তাফা জানান, এলাকায় সহিংসতার ঘটনায় তারা মামলা করে। কেউ থানায় অভিযোগ করলে আমাকে মামলা নিতেই হবে। আর মামলা হলে অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করতে হবে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া