হোম » সারাদেশ » দাগনভূঞায় ঐতিহ্যবাহী “কামু পাটোয়ারী বাড়ী” র বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত 

দাগনভূঞায় ঐতিহ্যবাহী “কামু পাটোয়ারী বাড়ী” র বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত 

মোঃআবদুল মুনাফ পিন্টু: দাগনভূঞা উপজেলার সেকান্দরপুর গ্রামের ঐতিহ্যবাহী “কামু পাটোয়ারী বাড়ী” র দিনব্যাপী বাৎসরিক মিলন মেলা ও আলোচনা সভা  নানা আয়োজনের মধ্য দিয়ে ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।  পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী চলে উক্ত অনুষ্ঠান। কামু পাটোয়ারী বাড়ীর দলিলুর রহমান স্বপনের সভাপতিত্বে ও মোঃ নাছির উল্যাহ্ জুয়েলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ইউপির চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন।  অনুষ্ঠানে বক্তব্য রাখেন কামু পাটোয়ারী বাড়ীর কামাল উদ্দিন, ফজলুল রহমান মহিন, শহীদুল ইসলাম শিল্পী, আনোয়ারুল ইসলাম আনু, জাহিদুর রহমান বাবু, এ্যাড. সুমন, ফাতেমা পপি, আইরিন। অনুষ্ঠানের আহ্বায়ক মহিন করিম জানান, গত বছরের মতো এবারও আমরা ঐতিহ্যবাহী এ অনুষ্ঠান আয়োজন করেছি।
বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে, “আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।” এ আলোকে উক্ত অনুষ্ঠান আমরা করে থাকি, যাতে কোন আত্মীয় রাগ, অভিমান করে দূরে সরে না যায় বা কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে । সারা বছর জীবন ও জীবিকার তাগিদে কেউ প্রবাসে, কেউবা শহরের বিভিন্ন জায়গা অবস্থান করি। তবে এ মিলন মেলার মাধ্যমে আমরা একে অপরের সাথে একত্রিত হতে পারি। এতে করে আমাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ ও দৃঢ় হয়।
আগত পরিবারের সদস্যরা জানান, এ মিলন মেলা আসতে পেরে আমরা ও অনেক খুশি।  দিনব্যাপী বাৎসরিক মিলন মেলায় সকাল থেকে চলে খেলাধুলার বিভিন্ন ইভেন্ট। কোরআন তেলওয়াত, চকলেট দৌড়, অংক দৌড়, চিত্রাঙ্কন, বালিশ খেলা, বল ষ্ট্যাম্পিং, বল নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।  সন্ধ্যায় ফানুস ও বেলুন উড়িয়ে ঐতিহ্যবাহী এ মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!