হোম » সারাদেশ » সিরাজগঞ্জে চাচার মৃত্যুর খবরে মারা গেলেন মেম্বর প্রার্থী

সিরাজগঞ্জে চাচার মৃত্যুর খবরে মারা গেলেন মেম্বর প্রার্থী

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ: চাচার মৃত্যুর খবর শুনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের মেম্বর প্রার্থী সাইদুল ইসলাম মারা গেছেন। শনিবার (২৫ ডিসেম্বর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মেম্বর প্রার্থী সাইদুল নরিনা ইউনিয়নের নরিনা গ্রামের মৃত আজিজুল হক সরদারের  ছেলে।
নরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক জানান, আজ ভোরে চাচা ছোরমান সরদার (৭৫)’র মৃত্যু খবর শুনে হৃদরোগে আক্রান্ত হন সাইদুল। তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। সাইদুল ইসলাম নরিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে মোরগ প্রতীকে লড়ছিলেন। তিনি সম্ভাবনাময় প্রার্থী ছিলেন।
উল্লেখ্য, চতুর্থ ধাপে আগামীকাল ২৬ ডিসেম্বর রবিবার সিরাজগঞ্জের তিনটি উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!