
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় ইজিবাইক সহ নিখোঁজ হয়েছেন বাচ্চু মিয়া নামের বাইকের চালক। তিনি উপজেলার কুচিয়ামারা গ্রামের আমজাদ আলীর ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বাচ্চুর সঙ্গে তার পরিবারের লোকজনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বাচ্চু মিয়ার বাবা আমজাদ আলী জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বাচ্চু তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সারাদিন বাড়ির সঙ্গে মুঠোফোনে তার যোগাযোগ ছিল। পরে সন্ধ্যার দিকে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বাচ্চু আর বাড়ি ফেরেনি। তার মোবাইল ফোনটিও বন্ধ। বাচ্চু ইজিবাইক চালিয়ে পরিবারের ভরনপোষণ করেন। এ ব্যাপারে আমজাদ আলী শুক্রবার উল্লাপাড়া মডেল থানায় একটি জিডি করেছেন। উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক তদন্ত এনামুল হক জানান, পুলিশ ইজিবাইকসহ বাচ্চুকে উদ্ধার অভিযান শুরু করেছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক