হোম » সারাদেশ » ভৈরবে ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত  

ভৈরবে ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত  

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে উপজেলানির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস ভৈরব এর আয়োজনে  ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের আচরণ বিধি প্রতিপালনএবং আইন শৃংখলা সংক্রান্ত বিষয়  নিয়ে মত বিনিময় সভা করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট। আজ ২২ ডিসেম্বর বুধবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ  উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক  ও জেলা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন  পুলিশ সুপার বিপিএম (বার), মাশরুকুর রহমান খালেদ, জেলা নির্বাচন অফিসার আশ্রাফুল আলম,    কিশোরগঞ্জজেলা কমান্ডেন্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোস্তাক আহমেদ, কিশোরগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম, উপজেলা র‍্যব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার যোবায়ের আলম, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার শাহা  প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!