
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে উপজেলানির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস ভৈরব এর আয়োজনে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের আচরণ বিধি প্রতিপালনএবং আইন শৃংখলা সংক্রান্ত বিষয় নিয়ে মত বিনিময় সভা করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট। আজ ২২ ডিসেম্বর বুধবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বিপিএম (বার), মাশরুকুর রহমান খালেদ, জেলা নির্বাচন অফিসার আশ্রাফুল আলম, কিশোরগঞ্জজেলা কমান্ডেন্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোস্তাক আহমেদ, কিশোরগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম, উপজেলা র্যব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার যোবায়ের আলম, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার শাহা প্রমুখ।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত