হোম » সারাদেশ » রায়গঞ্জে ঝাঁলমুড়ি বিক্রি করেই চলে বেল্লালের সংসার

রায়গঞ্জে ঝাঁলমুড়ি বিক্রি করেই চলে বেল্লালের সংসার

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের মোঃ বেল্লাল হোসেন একজন ঝাঁলমুড়ি বিক্রেতা। জীবনযুদ্ধে এক অপরাজিত সৈনিক। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন স্কুলের সামনে, কখনো বাজারে আবার কখনো বিভিন্ন ধর্মীয় জলসায়, আবার কখনো মিভিন্ন মেলায় ঝালমুড়ি নিয়ে বিক্রি করতে দেখা যায় তাকে। বিশেস করে উপজেলার হাটপাঙ্গাসী বাজার রিপন কসমেটিক্স এর দোকানের সামনে। মোঃ বেল্লাল হোসেন উপজেলার গ্রামপঙ্গাসী চানঁপাড়া গ্রামের কৃষক মোঃ আব্দুল্লাহ প্রামানিকের বড় ছেলে। ঝালমুড়ি বিক্রি করেই চলে তার সংসার। বিভিন্ন শিখ্যা- প্রতিস্ঠানের পাশাপাশি রিপন কসমেটিক্স এর দোকানের সামনে প্রায়ই দেখা যায় তাকে। দৈনিক ২ শত থেকে ৩ শত টাকা বিক্রি করে থাকেন তিনি। প্রাণঘাতী করোনার কারনে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারনে এক পর্যায়ে মানবেতর জীবন-যাপন করতে হয়ে ছিল তাকে।
এখন শিখ্যা- প্রতিস্ঠান খোলার কারনে ঘুরে দাড়ানোর চেস্টা করছেন তিনি। ঝালমুড়ি বিক্রেতা বেল্লাল হোসেনের সাথে কথা বললে তিনি জানান,  বর্তমানে কাজকর্মের বড় অভাব। নিরুপায় হয়ে ভাল কোনো কাজ না পেয়ে বাধ্য হয়েই বৃদ্ধ বাবা – মা, স্ত্রী সন্তানকে নিয়েই সংসার চালাচ্ছি। আগের মতো এখন আর তেমন ঝালমুড়ি বিক্রি হচ্ছে না। তাই আমি পরিবারকে নিয়ে অর্থনৈতিক ভাবে মানবেতর জীবন – যাপন করছি। এমতাবস্হায় হ্রদয়বান ব্যাক্তির নিকট সুদৃস্টি কামনা করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!