
আজম খান ( মেলান্দহ) জামালপুর: ২১ ডিসেম্বর মঙ্গলবার উপজেলার হরিপুর গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।উপজেলার ৪ নং নাংলা ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশার ব্যাবস্হাপনায় অনুষ্ঠিত উক্ত খেলা উপভোগ করতে লক্ষাধিক দর্শক উপস্হিত মাদারগঞ্জ উপজেলার ঘুঘুমারী গ্রামের হাজী নজরুল ইসলাম একাই প্রথম ও দ্বিতীয় পুরস্কার লাভ করে,তার বিজয়ী ঘোড়ার শোয়ার হয়ে দর্শক মাতিয়ে তুলে ৮ বছরের শিশু তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী একই উপজেলার তাত্তাপাড়া গ্রামের দরিদ্র দিনমজুর লেবুর পুত্র নাঈম।
উক্ত প্রতিযোগীতা পরিচালনা পর্ষদের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক মেলান্দহ পৌর মেয়র হাজী দিদার পাশা, জেলা পরিষদ সদস্য আবু তাহের ঠিকাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভিআর ডিবি র পরিচালক মনিরুজ্জামান জুয়েল ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের