
রবিউল হাসান লায়ন: জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ৪র্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং মহাদান ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদ-প্রার্থী আব্দুল্লাহ আল হারুন ওরফে আল আমিন জন প্রিয়তার শীর্ষে। আর মাত্র কয়েক দিন বাকী এই শেষ সময়ে প্রচার- প্রচারনায় ইউনিয়নগুলোতে উৎসবের আমেজ বইছে।
মহাদান ইউনিয়নে ঘুরে সাধারন ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ৩নং ওয়ানডের জয়নাল (৪৫) তার সাথে কথা বললে সে বলে সুষ্ঠ ব্যালটের নির্বাচন হলে আল আমিন এর কোন বিকল্প নেই। ৫নং ওয়ার্ডের রহমান মুন্সী ( ৬০) এর সাথে তার বসতবাড়ীর আঙ্গিনায় কথা বললে সে বলেন, এবার ভোট আনারস মার্কার আল আমিনরেই দিমু ৮ নং ওয়ার্ডের তরুণ ভোটার সুজন (২৪) তার সাথে কথা বললে সে বলেন, আমার প্রথম ভোট সৎ যোগ্য তরুণ সমাজ সেবক আল আমিনকেই দিমু। সে জনপ্রতিনিধি না হয়েও সব সময় আমাদের ইউনিয়নের সাধারন মানুষের আপদে বিপদে পাশে থাকেন।
তার আরও জানান, নির্বাচনে আসতে চাই নাই আল আমিন আমরা ইউনিয়নবাসী তাকে আমাদের প্রয়োজনে নির্বাচনের মাঠে নামিয়েছি। এ ব্যাপারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আল আমিন এর সাথে কথা বললে তিনি জানান, আমি আমার ইউনিয়নের জনগনের প্রার্থী। তারাই আমাকে ভালোবেসে নির্বাচনের মাঠে নামিয়েছে। আল্লাহ পাক সহায় হলে ইউনিয়নে সাধারন ভোটারদের সাথে নিয়ে মহান এই বিজয়ের মাসে আরেকটি বিজয় ব্যালট বিপ্লবের মাধ্যমে নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীকে আরেকটি বিজয় উপহার দিতে চাই।
উল্লেখ্য, সরিষাবাড়ি উপজেলায় আসন্ন ২৬ শে ডিসেম্বর মোট ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান