
এস আর নিরব যশোরঃ যশোর সদর উপজেলার ২নং লেবুতলা ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন। আলিমুজ্জামান মিলন ২নং লেবুতলা ইউনিয়নে এবারের নির্বাচনের মাধ্যমে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হলেন। তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
গতকাল রবিবার মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিনে মিলন বাদে অন্যরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আজ সোমবার (২০ ডিসেম্বর) এ ব্যাপারে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লেবুতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা। আগামী ৫ জানুয়ারি যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য আজ সোমবার (২০ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান