
মোঃরিমন চৌধুরী ডোমার (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার বাজারে এক রাতেই ৬ দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে দোকানের ক্যাশে থাকা নগদ টাকা ও মালামাল চুরি হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতের কোন এক সময়ে দোকানগুলোর তালা ভেঙ্গে চোরেরা চুরি করে। চুরিকৃত কোন দোকানে সিসি ক্যামরা লাগানো থাকলেও চোরেরা ক্যামেরা ঘুরিয়ে রেখেছে। তবে পার্শ্ববর্তী অপর এক দোকানের সিসি ক্যামরায় চোরের ছবি ধরা পড়েছে।
চুরি হওয়া দোকানের মধ্যে নুয়েল ট্রেডার্সের নগদ ১২ হাজার টাকা ও ৬টি মটর সাইকেলের টায়ার, রুবেল মেকানিক্যালের ১০ হাজার টাকার মালামাল, অঞ্জলি ইলেকট্রনিকের বিদ্যুতিক তারের কয়েল ও নগদ টাকাসহ ৭০ হাজার টাকা, আমিনার কনফেকশনারী ৫ হাজার টাকা, আমিনার বিক্যাশ ৩ হাজার ও মাহাবুব বীজ ভান্ডারের নগদ একলক্ষ টাকা চুরি হয়। শনিবার সকালে দোকানদারের নিজ নিজ প্রতিষ্ঠানে এসে দেখেন তাদের দোকানে চুরির ঘটনা ঘটেছে।
এব্যপারে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান, ডোমার বাজারে চুরি হওয়ার ঘটনা জেনেছি। সিসি ক্যামরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, ফুটেজ দেখে চোরদের শনাক্ত করে তাদের ধরতে ইতিমধ্যে অভিযান চালানো হচ্ছে এবং চোরদের না ধরা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২