
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে রাসেল রানা (২১) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বুধবার দুপুরে এনায়েতপুর থানার খামারগ্রাম কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল রানা সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ধুলিয়াবাড়ি গ্রামের মীর আশরাফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে রাসেল রানা ও তার বন্ধু রমজান আলী মোটরসাইকেলযোগে এনায়েতপুরের খামারগ্রাম পৌছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সাথে সংঘর্ষ বাঁধে। এতে রাসেল রানা ও তার বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাসেল রানা মারা যায়।
এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া