
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ট্রাফিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বাসচালকে মারধরের অভিযোগে উঠেছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহরের সাতমাথায় এ ঘটনা ঘটে। প্রতিবাদে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত শহরে বীরশ্রেষ্ঠ স্কয়ার ও আশপাশের এলাকা অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। ঘটনাস্থলে থাকা ট্রাফিক বিভাগের ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল ইসলাম, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ বিটুল, সাধারণ সম্পাদক কবির আহম্মেদ মিঠু ও সদর থানার অতিরিক্ত পুলিশ এসে শ্রমিকদের বিচারের আশ্বাস দিয়ে অবরোধ তুলে নেয়।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী বাসচালকের নাম মহসিন আলী। তিনি বগুড়া-নওগাঁ আন্তঃজেলা তৌফিক পরিবহনের বাসের চালক। দুপুরে পৌণে ১টায় সাতমাথায় বাস কাউন্টারে সামনে যাত্রী উঠানোর জন্য বাস রেখে আশপাশে চলে যান। ট্রাফিক ইন্সপেক্টর মনির বাস চালকের কাছে গিয়ে গাড়ির কাগজ দেখতে চাইলে তাদের মধ্যে বাকবিণ্ডতা শুরু হয়। ওই সময় ট্রাফিক ইন্সপেক্টর মনির বাসচালকের গালে চড় দেন। পরে আশপাশে থাকা পরিবহন শ্রমিকরা এগিয়ে আসলে তিনি ঘটনাস্থল থেকে সড়ে পড়েন।
বাসচালক মহসীন জানান, কিছু যাত্রী উঠানোর জন্য আমি বাস নিয়ে দাঁড়িয়েছিলাম। এ সময় কোন কথা না বলে ট্রাফিক ইন্সপেক্টর মুনির আমাকে চড় দেন। বগুড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, আমরা বাসচালকের অভিযোগ শুনেছি। ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার বিষয়ে জানতে ট্রাফিক ইন্সপেক্টর মুনিরে জানান, আমি উনার কাছে কাগজ দেখতে চাইলে আমার উপর চড়াও হোন। অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল