
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৬নং পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. খালিদ মোশারোফ (রঞ্জু)। মো. খালিদ মোশারোফ (রঞ্জু) আনারস প্রতীক বরাদ্দ পেয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথসভা, মতবিনিময় সভা, উঠান বৈঠকসহ নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।
এরই ধারাবাহিকতায় রোববার (১২ ডিসেম্বর) রাতে ইউনিয়নের বেড়িরহাট, ভেন্নাতলা ও বাঁশতলা বাজারে ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা কামনা করেন তিনি। এসময় মো. খালিদ মোশারোফ (রঞ্জু) জানান, ‘জনগনের অধিকার প্রতিষ্ঠায় আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের ভোটাররা আমাকে সমর্থন জানিয়ে গণসংযোগে অংশ নিচ্ছে। আমি ভোটারদের ব্যপক সাড়া পাচ্ছি। আল্লাহর রহমতে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবো।’

আরও পড়ুন
বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই