
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালান্দর চৌধুরীহাট রেডিও সেন্টারের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সবুজ (৩৫) নামে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন। রোববার (১২ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে । নিহত সবুজ ঠাকুরগাঁও সদরের পূর্ব গোয়ালপাড়া মৃত শাহজাদা দারগার বড় ছেলে। আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর চৌধুরীহাট রেডিও সেন্টারের সামনে একটি ট্রাক্টরের মবিলের ট্যাংক ফুটো হয়ে রাস্তায় পড়ে। সেই মবিলে পিছলে যায় মোটরসাইকেলটি।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ