
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের সভাপতি পদ শূন্য হওয়ায় পদাধিকারবলে প্রেসক্লাবের সহ-সভাপতি খাইরুল ইসলাম তালহা ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন। শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের এক সভায় খাইরুল ইসলাম তালহাকে সর্বসম্মতিক্রমে এ দায়িত্ব দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, সাবেক সভাপতি আবুল কাশেম মিয়া, কায্যকরি সদস্য রাশেদা সুলতানা রুবি, সাবেক সাধারণ সম্পাদক এমকে ভূইয়া সোহেল, যুগ্ম সম্পাদক এনায়েত করিম বিজয়, কোষাধ্যক্ষ মাসুদ রানা, ক্রীড়া সম্পাদক রুবেল মিয়া, সাহিত্য সম্পাদক শাহনাজ খানম রেখা, প্রচার ও দপ্তর সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।
প্রসঙ্গত, প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান পলাশ টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য হওয়ায় তিনি এখান থেকে পদত্যাগ করেন। এজন্য সভাপতির পদটি শূন্য হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল