
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নে শারীরিক প্রতিবন্ধী এতিম গরিব ও অসহায়দের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) বেলা ১২টায় অটিস্টিক সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে এসব কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মো: রেজাউল করিম বাবলু।
এসময় প্রতিবন্ধী সংস্থার সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে এবং ফোরকান হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন এমপির বিশেষ প্রতিনিধি ও উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম, এমপির ব্যক্তিগত সহকারি রেজাউল করিম, ইসলামী ব্যাংক কর্মকর্তা রোকনুজ্জামান, আড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য আব্দুল বাসেদ রঞ্জু, মাঝিড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আবু জাফর, অত্র এলাকার সমাজসেবক আব্দুস সোবহান সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল