হোম » সারাদেশ » নওগাঁয় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

নওগাঁয় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ জেলা শাখার
কার্যনির্বাহী পরিষদের পরিচিত, পরিচয়পত্র বিতরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন উড়ানো ও পায়রা অবমুক্ত করে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলে রাব্বী বকু। এরপর সমাজ কল্যান সম্পাদক মোর্শেদা বেগম শিল্পীর সার্বিক সহযোগিতায় নৃত্য পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক লিজা সুলতান ও সুলতান মাহমুদের নেতৃত্বে তাদের দল।

বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ জেলা শাখার সভাপতি অ্যাড. সরদার সালাহউদ্দিন মিন্টু সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী সভাপতি মৌসুমী সুলতানা শান্ত, সহ-সভাপতি ময়েজ খাঁন ও মোস্তাফিজর রহমান রুনু, বদরুজ্জামান, সুষমা সাথী, সাধারন সম্পাদক রোটারিয়ান চন্দন দেব, সহসাধারণ সম্পাদক মোজাহারুল ইসলা, আব্দুল হাই সিদ্দিকী সিটু, আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সুবল চন্দ্র মন্ডল, প্রচার সম্পাদক বিকাশ চন্দ্র, যুগ্ম সাধারন সম্পাদক পুতুল রানী ব্যানার্জী। পরে প্রধান অতিথি মানবাধিকার কমিশন জেলা শাখার সকল সদস্যকে পরিচয়পত্র প্রদান এবং শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!