হোম » সারাদেশ » পোরশায় ইউনিয়ন পরিষদ নির্বাচন/ ২০২২ উপলক্ষে এক জরুরি যৌথ বর্ধিত সভা

পোরশায় ইউনিয়ন পরিষদ নির্বাচন/ ২০২২ উপলক্ষে এক জরুরি যৌথ বর্ধিত সভা

এম আই হোসেন পোরশাঃ আজ ১১ ডিসেম্বর ২০২১ সকাল ১০ ঘটিকায়  গাংগুরিয়া কেজি স্কুল মাঠে ইউনিয়ন পরিষদ নির্বাচন২০২২ উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা মার্কায় ভোট চেয়ে এক জরুরি যৌথ বর্ধিত সভার আহ্বান করা হয়েছে। ৪ নং গাংগুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা ও সদস্য বৃন্দ সভায় উপস্থিত ছিলেন।  সভায় বক্তারা বলেন আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃ আনিসুর রহমান ভাই কে নির্বাচিত করাতে সবাইকে চেষ্টা করতে হবে।
আমি লীগের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে পারলে ইউনিয়ন এর উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করেন।

এজন্য ভোটারদের বুঝাতে হবে যাতে তারা নৌকা মার্কায় ভোট দেয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব আলহাজ্ব সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম সভাপতি পোরশা উপজেলা আওয়ামী লীগ। ও উপজেলা সহসভাপতি মোহাম্মদ আবু হেনা গোলাম মোস্তফা বাদল ও আমি লীগের মনোনীত প্রার্থী জনাব মোঃ আনিসুর রহমান সহ ইউনিয়নের নেতা কর্মী বৃন্দ।

বেলা ১০ টায় সভা শুরু হয় বেলা ১১ টা পর্যন্ত চলে এবং সভা শেষে দরগা মসজিদের ইমাম মোঃ খলিলুর রহমান কতৃক সকলের জন্য দোয়া করা হয় ওসকলের মাঝে খাসির মাংস ও একটি করে ডিম সহ এক প্যাকেট তেহারি বিতরণ করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!