
ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার ইউনিয়ন গুলোতে বইছে নির্বাচনি আমেজ। এ উপজেলার ইউনিয়ন গুলোর চেয়ারম্যান পদ প্রার্থীদের পাশাপাশি ইউপি সদস্য পদ প্রার্থীরাও প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পাড় করছেন। এরই ধারাবাহিকতায় উপজেলার ৯ নং রায়পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারন সদস্য পদ প্রার্থী মোঃ আজিজুর রহমান (সাবেক মেম্বার) তার নির্বাচনী এলাকায় ব্যাপক নির্বাচনি প্রচার প্রচারনা চালাচ্ছেন। মানুষের দ্বারে দ্বারে ঘুরে টিউবওয়েল প্রতীক নিয়ে ভোট প্রার্থনা করছেন। সাধারন ভোটাররা টিউবওয়েল প্রতীকে ভোট দিয়ে তাকেই নির্বাচিত করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। সাধারন সদস্য প্রার্থী আজিজুর রহমান প্রচারনার সময় মানুষের ভালবাসায় সিক্ত হচ্ছেন।
তিনি ও তার সমর্থকরা নির্বাচিত এলাকায় ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন। ব্যাপক সাড়া পাচ্ছেন। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তার নির্বাচনী প্রচারনা। তিনি তার ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের জন্য জনসাধারনের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেন। জানা যায়, বিগত দিনে মানুষের ভালবাসা নিয়ে এলাকার উন্নয়নে ও মানুষের কল্যানে কাজ করেছেন আজিজুর রহমান। অসহায় সাধারন মানুষের পাশে ছিলেন সব সময়। ইতিমধ্যে নিজ এলাকায় প্রচার-প্রচারনা করিয়া ভোটার নারী-পুরুষ সহ যুব সমাজের মন জয় করে নিয়েছেন। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, প্রার্থী আজিজুর রহমান অন্যান্য প্রার্থীদের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন এবং স্থানীয় লোকজনের কাছে তার গ্রহনযোগ্যতাও রয়েছে বেশ।
আরো বলেন, মোঃ আজিজুর রহমানের মত যোগ্য, সৎ ও আস্থাভাজন মানুষকে আমাদের জনপ্রতিনিধি হিসেবে আবারো প্রয়োজন। তাই আমরা তাকে মূল্যবান ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি করতে চাই ও বিজয়ের মালা পড়াতে চাই। আজিজুর রহমান বলেন, আমি আপনাদের সব সময় সেবা করতে চাই। যেখানে প্রচারনায় যাচ্ছি ব্যাপক ভাবে মানুষের ভালবাসা পাচ্ছি, মানুষের সাড়া পাচ্ছি। মানুষের ভালবাসা ও দোয়া নিয়ে আমাকে জনগন ২৬ ডিসেম্বর নির্বাচনে টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত