
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র চাষাঢ়া এলাকায় একটি ইট বোঝাই ট্রাক (কুমিল্লা-ট-৩৪২৫) এর নিচে চাপা পড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে চাষাঢ়ার ডাকবাংলার সামনে ঢাকা-পাগলা-নারায়নগঞ্জ পুরাতন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা এলাকার বাসিন্দা আলতাফ হোসেন (৪৫) ও তার ১৪ বছরের মেয়ে বেলী।
পুলিশ ও প্রত্যক্ষর্শী সূত্রে জানা যায়, ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়ক দিয়ে রিকশায় করে শহরের দিকে আসছিলেন বাবা ও মেয়ে। তারা যখন চাষাড়ার এলাকার নারায়ণগঞ্জ সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের মোড়ের ডাকবাংলোর সামনে আসে তখন উল্টোদিক থেকে দ্রুতগতির একটি ইট ভর্তি ট্রাক ওই রিকশার সামনে দিক দিয়ে ধাক্কা দিলে সাথে সাথে তারা সড়কের উপর পড়ে যায়। এ সময় ট্রাকটি তাদের মাথার উপর উঠিয়ে দিলে সেখানেই তাদের মৃত্যু হয় এবং রিক্শা চালক আহত হয়। এ ঘটনায় ট্রাকের চালক ট্রাক রেখে দ্রুত পালানোর চেষ্টা করে। কিন্তু স্থানীরা তাকে ধরে পুলিশের কাছে দেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়া।
ফতুল্লা মডেল থানায় উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে এবং মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহতের পরিবারের পক্ষ হতে জানা গেছে, গত ৩ ডিসেম্বর বেলি আক্তার আমেরিকা থেকে দেশে ফিরে তার খালায় বাসায় অবস্থান করছিলো। শুক্রবার একটি অনুষ্ঠানে তাকে নিয়ে যায় বাবা আলতাফ। সেখান থেকে ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাক তাদের রিকশাকে প্রথমে ধাক্কা দেয়। পরে তাদের উপর চাপা দিলে তাদের মৃত্যু হয়। চালক পালাতে চেষ্টা করলে ওই সময় প্রত্যাক্ষদর্শীরা তাকে আটক করে পুলিশে দিয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক