
অর্ণব আল আমিন, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের কালিহাতীতে ৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শুক্রবার ভোরে উপজেলার উত্তর বেতডোবা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত- উপজেলার উত্তর বেতডোবা এলাকার সুলতান মিয়ার ছেলে আনোয়ার হোসেন ওরফে হাদু (৩৫)। এসময় ৫০ হাজার টাকা মূল্যের ৫ গ্রাম হেরোইন, নগদ ১ হাজার ৩০ টাকা, একটি মোবাইল, একটি সিমকার্ডসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃত ব্যক্তি কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী হেরোইন সরবরাহ করে আসছিলো। তার বিরুদ্ধের কালিহাতী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান