
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ শেষ মুহূর্তে টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, গত শনিবার (০৪ ডিসেম্বর) বাসাইল উপজেলার চারটি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করে দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। এতে ফুলকি ইউনিয়নে শাহীন তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়।
বুধবার (০৮ ডিসেম্বর) রাতে শেষ মুহূর্তে দলের মনোনয়ন বোর্ড এ ইউনিয়নের মনোনয়ন পরিবর্তন করে ফুলকি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি করিম তালুকদারকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের মনোনয়ন পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান