
আব্দুল কাদের, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক্টর উল্টে রাস্তার পাশে গর্তে পড়ে চালক মোঃ সুমন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর ) ভোর ৪.৩০ টায় দাউদপুর – নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের উপর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এর ২০০ গজ পূর্বে এ দূর্ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া (২৫ ) উপজেলার লাউগাড়ি গ্রামের মৃত দুলাল ইসলামের ছেলে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বিষয় টি নিশ্চিত করে জানান, নিহত সুমন মিয়া ট্রাক্টর চালিয়ে দাউদপুর হতে নবাবগঞ্জ বাজারের দিকে যাওয়ার পথে নবাবগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের পূর্ব পাশে নবাবগঞ্জ বাজার হতে আসা একটি চলন্ত বাস কে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর সহ রাস্তার পাশে গর্তে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন