
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আসন্ন ১০নং জামালপুর ইউপি নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদ প্রার্থীরা ইতিমধ্যে নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের সমর্থন ও ভালবাসা পেতে সমাজের বিভিন্ন জনসাধারনের সাথে মত বিনিময় শুরু করেছেন। ১০নং জামালপুর ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে জমে উঠেছে নির্বাচনী আমেজ। ১০নং জামালপুরের প্রতিটি ওয়ার্ডে রাস্তার মোড়ে, চায়ের দোকানে একটাই বিষয়। ইউপি নির্বাচনে অনেকেই শুরু করেছেন উঠান বৈঠক এবং ওয়ার্ডে ওয়ার্ডে মত বিনিময় সভা।
এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও সদর উপজেলার ১০নং জামালপুর ইউনিয়নের ৫ ওয়ার্ডের টিউবওয়েল মার্কা মেম্বার পদপ্রার্থী মোঃ জিয়ারুল ইসলাম ১০নং জামালপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে প্রার্থীদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। স্থানীয় এলাকাবাসী জব্বার এবং সুলতান বলেন জিয়ারুল একজন খুব সাদা মনের মানুষ খুব ভালো মানুষ আমরা তাকেই ভোট দিয়ে নির্বাচিত করব।
জিয়ারুল ইসলাম একজন ব্যবসায়ী সৎ, সাহসী, নীতি ও আদর্শবান এক লড়াকু সৈনিক, ধার্মিক, সদা হাস্যউজ্জ্বল, বিশিষ্ট সমাজ সেবক জিয়ারুল ইসলাম, তিনি বলেন আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই। ১০নং জামালপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সকলের প্রতি যতটুকু সম্ভব সাহায্যে সহযোগিতা করার জন্য আমার প্রচেষ্টার কোন কমতি থাকবে না। তিনি আশা ব্যক্ত করেন সুষ্ঠু নির্বাচন হলে কারচুপি না হলে আমি নিশ্চিত মেম্বার হয়ে বের হয়ে আসবো ইনশাল্লাহ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল