
মোঃ তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেত থেকে চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি আয়নালকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ই ডিসেম্বর) বিকালে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসানহাটি গ্রামের মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। আয়নাল হাসানহাটি গ্রামের মৃত আবুল কবিরাজের ছেলে।
পুলিশ জানায়, একটি চেক প্রতারণা মামলায় ৪ মাসের সাজা হয় আয়নালের। সেই সাজা থেকে বাঁচতেই ভুট্টা ক্ষেতে লুকিয়ে ছিলেন তিনি! নেন চাষীর ছদ্মবেশও। তবে শেষ রক্ষা হয়নি তার। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ বুধবার বিকালে তাকে সেখান থেকেই গ্রেফতার করেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘আয়নাল একটি চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি। গত ৪ ডিসেম্বর চুয়াডাঙ্গা যুগ্ন জেলা ও দায়রা জজ ২য় আদালতে তার ৪ মাস কারাদণ্ড এবং ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে হাসানহাটি এলাকায় তার বাসায় অভিযান চালালে তিনি পালিয়ে যান। এরপর পার্শ্ববর্তী একটি ভুট্টা ক্ষেতে গেলে তাকে পাওয়া যায়। এসময় তিনি চাষী সেজে সেখানে লুকিয়ে ছিলেন।’

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল