
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরের ১নং আশেকপুর ইউনিয়নে নেট টু রাইটস এর আয়োজনে পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি) বগুড়ার সহযোগিতায় ও দি সোয়ালোজ ইন ডেনমার্ক এর অর্থায়নে বুধবার রাণীরহাট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানার সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,রাণীরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আবু জাফর আলী, ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, রানীরহাট হাই স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, পারতেখুর হাই স্কুলের প্রধান শিক্ষক সন্তোস কুমার, নিলুফা ইয়াসমিন, সাংবাদিক সাইদুজ্জামান তারা, ফটো সাংবাদিক আল-মুমিন সহ ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি,পেশাজিবীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান