
মোঃরিমন চৌধুরী ডোমার (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ চারজনের মৃত্যু হয়েছে।বুধবার(৮নভেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার কুন্দরপুর ইউনিয়নে বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বউবাজার এলাকার আবুল হোসেনের বড় মেয়ে রিমা আক্তার (৭), মেজো মেয়ে রেশমা (৪), ও ছোট ছেলে মমিনুর রহমান(৩) এবং একই গ্রামের নবাব আনোয়ার হোসেনের ছেলে শামীম হোসেন (২৬)।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির ধারে রেললাইনে খেলছিল ওই তিন ভাই বোন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট মেইল ট্রেন তাদের কাছাকাছি চলে এলে প্রতিবেশী শামীম ওই তিন শিশুকে বাঁচাতে এগিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত চারজনই ট্রেনে কাটা পড়েন। ওসি আব্দুর রউপ জানান, এ দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলেই মারা যায়। নীলফামারী সদর হাসপাতালে নেওয়া হলে অন্যজনকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান