
মোঃ মাসুদ রানা রাশেদ: ৩দিন ব্যাপী লালমনিরহাট জেলা ইজতেমা শুরু হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে লালমনিরহাট কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে তাবলীগ জামাতের আয়োজনে ইজতেমাটি শুরু হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হবে।
জানা গেছে, প্রতিবারের ন্যায় এবারও লালমনিরহাট কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে ইজতেমার জন্য বিশাল প্যান্ডেল তৈরি করে শুরু হলো এ ইজতেমা। লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলাসহ আশপাশের জেলার কয়েক হাজার মুসল্লিরা ইজতেমা মাঠে জমায়েত হয়েছেন। এদিকে আগত মুসল্লিদের থাকার জন্য পুরো মাঠে সামিয়ানা সাটানো হয়েছে। তৈরি করা হয়েছে পর্যাপ্ত ওযু ও গোসলের ব্যবস্থা। বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুৎ সংযোগ, স্বাস্থ্য সম্মত টয়লেট স্থাপন করা হয়েছে। ইজতেমা মাঠে নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত পুলিশ, ভ্রাম্যমাণ মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। তাছাড়াও সার্বক্ষণিক ওয়াচ টাওয়ারে থাকবে নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু