
গত ০৫ ডিসেম্বর দৈনিক গ্রামের কাগজ পত্রিকার প্রথম পাতায় ‘সাংবাদিক নিরবের বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দেওয়া আলোচিত প্রতারক নিরব আটক ’ শিরোনামে যে সংবাদ প্রকাশ হয়েছে তা আমার দৃষ্টি গোচর হয়েছে। মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে ষড়যন্ত্রমূলকভাবে এ সংবাদ প্রকাশ করা হয়েছে। যে মামলায় আমাকে আটক দেখানো হয়েছে সেটা ছিল ঝিনাইদহের ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের সিআর মামলা। যার নাম্বার ১৫৮/২১। এই মামলায় যৌতুক আইনের ৩ ধারায় একটি ওয়ারেন্ট ছিল সেই ওয়ারেন্টের ভিত্তিতে আমাকে গ্রেপ্তার দেখানো হয় এবং পরবর্তীতে আমাকে ঐ দিনই আদালতে প্রেরণ করা হয়। আমাকে আদালতে প্রেরণ করার সাথে সাথে আমি উকিলের মাধ্যমে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে জামিন প্রেয়ার করি এবং আদালত থেকে জামিন নিতে সক্ষম হই।
প্রতিবেদনে বলা হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে অর্থ আত্মসাৎ ও তার বিরুদ্ধে প্রতারণা ও অপকর্মের নানা অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নারী নির্যাতন ও অর্থ আত্মসাৎ সংক্রান্ত একটি প্রতারনার ঘটনায় তাকে আটক করা হয়েছে। বিভিন্ন নারীদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। মূলত পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে যৌতুক আইনের মামলার ওয়ারেন্টের ভিত্তিতে। মূলত এটি একটি কুচক্রী মহল ও আমার প্রতিপক্ষরা আমার ভাবমূর্তি ক্ষুন্ন করতে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে প্রত্রিকায় সংবাদ প্রকাশ করেছে।
আমি এ সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল