
রবিউল হাসান লায়ন: জামালপুরে বিতর্কিত সদ্য পদত্যাগকারী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে জামালপুরে অবাঞ্চিত ঘোষনা করেছে জেলা বিএনপি। মুরাদ হাসান জামালপুরে প্রবেশ করলে তাকে জনগনকে সাথে নিয়ে প্রতিহত করা হবে বলেও ঘোষনা দিয়েছে বিএনপি নেতারা। জামালপুর শহরের ষ্টেশন বাজার রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে মঙ্গলবার রাতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ডা. মুরাদ হাসানকে অবাঞ্চিত ঘোষনা বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা।
জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, যুগ্মসম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সদস্য সচিব শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
বিএনপির নেতারা বিক্ষোভ সমাবেশ থেকে তাদের বক্তব্যে আরও বলেন, খালেদা জিয়া, তারেক রহমান ও জায়মা রহমানকে নিয়ে কুরুচিপুর্ণ বক্তব্যদানকারী ডা. মুরাদ হাসানকে জামালপুরে অবাঞ্চিত ঘোষনা করছি। তাকে জামালপুরে ঢুকতে দেয়া হবেনা। জনগনকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। এ সময় ডা. মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে বলেও জানান বিএনপি নেতারা।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল