
মোঃহাসান আলী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা হলরুমে (৬ই ডিসেম্বর) সোমবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন এর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমুলক সভায় উপস্থিতি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ হাবিবুল হক প্রধান,উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায়,উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম,বালিয়াডাঙ্গী জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জানে আলম, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী এবং সরকারি বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ব্যক্তি বর্গ উক্ত সভায় উপস্থিত ছিলেন। সভায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক