
টাঙ্গাইল প্রতিনিধিঃ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস-২০২১ উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩ ডিসেম্বর) টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ‘বতিঘর আদর্শ পাঠাগার’ এ প্রতিযোগিতার আয়োজন করে।
পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত “মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের আনন্দ” শীর্ষক এ অঙ্কন প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭ থেকে ১২ বছর বয়সের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে ৩য় শ্রেণির শিক্ষার্থী ফওজিয়াহ্ হক জিনাত, দ্বিতীয় স্থান অধিকার করে ৫ম শ্রেণির শিক্ষার্থী শাহীন এবং তৃতীয় স্থান অধিকার করে ৫ম শ্রেণির শিক্ষার্থী আঁখি।
পরে বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার এবং অংশগ্রহণকারী প্রত্যেককে বই ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে বিচারক ও অতিথি হিসেবে টাঙ্গাইল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বাদল উপস্থিত ছিলেন। আরও ছিলেন পাঠাগারের পাঠাগারের সভাপতি মো. খোদাবক্স মাষ্টার, সহ-সভাপতি মো. শাহজাহান ও অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে প্রতিযোগীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, “এসো বই পড়ি নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা গ্রামে প্রতিষ্ঠিত হয় “বাতিঘর আদর্শ পাঠাগার।”

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২