
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা বাসষ্ট্যান্ডে মহাসড়ক পারাপারে আন্ডার পাসের দাবিতে মানব বন্ধন প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ০২ ডিসেম্বর ঢাকা-বগুড়া মহাসড়কের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বাজার এলাকায় মহাসড়ক পারাপারের জন্য আন্ডার পাসের ইষ্টিমিট তৈরি করা হয়। কিন্তু অজ্ঞাত কারনে সেই ইষ্টিমিট থেকে বাদ পরে জনগুরুত্ব ঐতিহাসিক ব্যবসায়ী কেন্দ্র চান্দাইকোনা বাজার ।
এ ঘটনা চান্দাইকোনা বাজার এলাকার ক্ষুদ্ব জনসাধারন চান্দাইকোনা বাসষ্ট্যান্ডে আন্ডার পাসের দাবিতে চান্দাইকোনা বাসস্ট্যন্ডে মানব বন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের শান্তিপূর্ণ মানব বন্ধন প্রতিবাদ ও বিক্ষোভ সরকারের বিরুদ্ধে নয়। আমাদের এই আন্দোলন আন্ডার পাস রখ্যার আন্দোলন। আগামী ৭ দিনের মধ্যে জনগনের এই ন্যায়সংগত দাবি মেনে না নেওয়া হলে, অণ্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার