হোম » সারাদেশ » পীরগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহতদের দাফন ও সৎকার সম্পন্ন

পীরগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহতদের দাফন ও সৎকার সম্পন্ন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নে ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত দুইজনের দাফন ও একজনের সৎকার সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) ময়নাতদন্ত শেষে বিকেল ৫টার দিকে পরিবারের হাতে মরদেহ হস্তান্তর করা হয়। পরে সন্ধ্যার দিকে নিজ কবরস্থানে নিহত দুইজনের জনের দাফনকার্য ও একজনের শ্মশানে সৎকার সম্পন্ন করা হয়।গত ২৮ নভেম্বর রোববার রাত ৯টার দিকে উপজেলার ৩ নং খনগাঁও ইউনিয়নের ২৩ নং ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফলঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর ও অবরুদ্ধ করে। দেড়ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসলে তাদের ওপরও আক্রমণের চেষ্টা করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে। গুলিতে স্পটেই নিহত হন অবিনাশ চন্দ্রের ছেলে আদিত্য রায় (২০)। আহতদের চিকিৎসার জন্য পীরগঞ্জ উপজেলা কমপ্লেক্স ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থা খারাপ হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হাবিবপুর গ্রামের বাসিন্দা সাহাবলি হুসেন (৩৫) এবং মোজাহারুল ইসলাম (৪০) নামে দুজন মারা যান। ঘটনাস্থল পরিদর্শন করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ঠাকুরগাঁও -৩ আসনে সংসদ সদস্য জাহিদুর রহমান, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুল ইসলাম ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!