
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ আসন্ন নাড়–য়ামালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান রঞ্জু বলেছেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে নাড়–য়ামালা ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। তিনি উক্ত ইউনিয়নের ১৯৯২ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০০১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
দায়িত্ব পালনকালীন সময়ে ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট, মসজিদ, মাদরাসা, মন্দির সহ অন্যান্য উন্নয়নমূলক কর্মকান্ড করেছেন। দায়িত্বকালীন সময়ে নাড়–য়ামালা হাট থেকে মেন্দিপুর রাস্তা সংস্কার ও পাঁকা করণ, নাড়–য়ামালা হাট থেকে রঞ্জুর বাড়ী পর্যন্ত রাস্তা পাঁকা করন ও কৃষকদের সেচ সুবিধার জন্য পুঁঠিয়ার বিল খনন করেছেন। বর্তমানে তিনি হাট ইজারাদার ও ঠিকাদারী পেশায় নিয়োজিত রয়েছেন। গতকাল মঙ্গলবার গাবতলীর নাড়–য়ামালা হাট ব্যক্তিগত অফিসে এ প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাৎকারে উপরোক্ত কথাগুলো তিনি বলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য