
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: “দক্ষ যুব শক্তি স্ব -নির্ভর অর্থনীতি ” এউ স্লোগানে নওগাঁয় তৃতীয় জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে নওগাঁ সদর উপজেলা যুব অফিসার মাহমুদ আকতারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লইসেন্ট এন্ড চাইলিন্ড প্রটেশন প্রজেক্ট সিসিডিবি মান্দার আয়োজনে ৫০জন যুবদের নিয়ে ১২টি ভিন্ন ক্যাটাগরি নিয়ে তাদের সাথে আলোচনা করা হয়। যুবকদের দক্ষ করে গড়ে তুলতে এবং কারিগরী শিক্ষা গ্রহন করে নিজের সাবলম্বীকরে গড়ে তোলার লক্ষে এ সভার আয়োজন করা হয়। এসময় সিসিডিবির টেকনিক্যাল অফিসার মো: একরামুল কবীর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান