
মো:রিমন চৌধুরী ডোমার ( নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে একই পরিবারের ৪টি গরু চুরি হয়েছে। (৩০ শে নভেম্বর) মঙ্গলবার দিবাগত রাতে আনুমানিক দুই থেকে তিনটার সময় চুরির ঘটনা ঘটে।চুরি হওয়া গরুগুলো হরিনচড়া ইউনিয়নে হংসরাজ গ্রামের মৃত আলী আজ্জনের ছেলে আতর আলীর। গোয়াল ঘরের দরজার হাসকল কেটে চারটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা।দুইটি ভরন সেতা লাল গাভী,দুটি লাল কালসা বকনা বাচ্ছি।যার আনুমানিক মোট মুল্য দুই লক্ষ টাকার উপরে।গরুচুরি যাওয়ার বিষয়টি ডোমার থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেন।গরুচুরি যাওয়া পরিবার টি এখন শোকে দিন কাটাচ্ছে।হটাৎ করে গরু চুরি হওয়ায় এলাকার মানুষের মধ্যে আতঙ্কের বিরাজ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২