
মোঃতারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি: পুত্রবধুকে ধর্ষণ করতে গিয়ে আটক হয়েছেন নাজিমউদ্দিন বিশ্বাস (৬৯) নামের এক শ্বশুর। আজ সকালে চুয়াডাঙ্গা পৌরসভার সাদেক আলী মল্লিক পাড়া থেকে তাকে আটক করা হয়। পুত্রবধুর অভিযোগের ভিত্তিতেই শ্বশুরকে আটক করা হয়।
নাজিমউদ্দীন বিশ্বাস ভিকটিমের শ্বশুর। আজ সকালে ভিকটিম রান্নাঘরে গৃহস্থালীর কাজ করছিলেন। এসময় তার শ্বশুর পিছন থেকে জড়িয়ে ধরে তার শ্লীলতাহানি করেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এসময় পুত্রবধুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং শ্বশুরকে আটক করেন।’
ভিকটিম জানান, তার শ্বশুর এর আগেও বিভিন্ন সময়ে কু-রুচিপূর্ন, অশ্লীল কথাবার্তাসহ কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি শ্বাশুড়ি ও স্বামীকে জানালেও তারা চুপ ছিলেন। এ ঘটনায় পুত্রবধু বাদি হয়ে শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান