
মোঃহাসান আলী: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৮ শে নভেম্বর ( রবিবার ) অনুষ্ঠিত হয় । গত ১২ নভেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা নির্বাচনী মাঠে নেমে পড়েন । গতকাল তৃতীয় ধাপের নির্বাচন বালিয়াডাঙ্গী উপজেলার দু’চারটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও অধিকাংশ ভোটকেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে ।বালিয়াডাঙ্গী উপজেলায় ৮ ইউনিয়ন পরিষদের মধ্যে ৭টিতে নৌকা প্রার্থী জয়লাভ করলেও ১ টিতে (আওয়ামী লীগের) স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন । ভোটকেন্দ্রে যেন কোনো বিচ্ছিন্ন ঘটনা না ঘটে সেজন্য প্রশাসন বেশ তৎপর ছিল ।
ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । নির্বাচিত প্রার্থীরা হলেন – ১ নং পাড়িয়া ইউনিয়নের মোঃ ফজলে রাব্বী রুবেল নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন, ২ নং চাড়োল ইউনিয়নের দিলীপ কুমার চ্যাটার্জী নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন,২ নং ধনতলা ইউনিয়নে সমর কুমার চ্যাটার্জী নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন, ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নে মোঃ শাহাবুদ্দিন মিয়া নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন , ৫ নং দুওসুও ইউনিয়নে প্রভাষক মোহাম্মদ সোহেল রানা নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন, ৬ নং ভানোর ইউনিয়নে রফিকুল ইসলাম স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচিত হন , ৭ নং আমজানখোর ইউনিয়নে মোহাম্মদ আকালু (ডোংগা) নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন , ৮ নং বড়বাড়ী ইউনিয়নে আলহাজ্ব মোঃ আকরাম আলী নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি