
মোঃহাসান আলী বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় বালিয়াডাঙ্গী উপজেলার মোট ৮টি ইউনিয়নে ‘ইউনিয়ন পরিষদ’ সাধারণ নির্বাচন ২৮নভেম্বর২০২১ এর ভোটগ্রহণ শুরু হয়েছে। ৮টি ইউনিয়নের এর মধ্যে ৭টিতে ব্যালট পেপারের মাধ্যমে এবং ৪নং বড়পলাশ বাড়ি ইউনিয়নে শুধু ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হচ্ছে। রবিবার সকাল ৭টা থেকেই কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিত হতে দেখা গেছে। কেন্দ্র গুলোতে ভোট গ্রহণের সকল প্রস্তুতি গ্রহণ করেছে কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টরা। সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ কার্যক্রম এবং ভোট গ্রহণ শেষ হবে বিকাল ৪ টা সময়।
সকাল সকাল স্বতঃস্ফূর্ত ভোটারদের উপস্থিতিতে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ ও ভোটাধিকার প্রয়োগ কার্যক্রম চলছে। উপজেলা নির্বাচন অফিসের সূত্র মতে, বালিয়াডাঙ্গীতে মোট ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩০জন, সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৮২জন এবং সাধারণ সদস্য পদে ২৬৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলার ৮টি ইউপি’র মোট ভোটারদের মধ্যে ৭৬,০৯০জন পুরুষ এবং ৭২,২৮৮জন মহিলা ভোটার রয়েছেন । জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম জানান, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সেজন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান, জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। এছাড়াও নির্বাচন চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্র্যাটদের নেতৃত্বে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যদের টহল অব্যাহত থাকবে বলে জানান তিনি ।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা