
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : যমুনা নদীর পশ্চিমপাড় সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রনালয়ের সচিব জাকিয়া সুলতানা। শনিবার সকালে সদর উপজেলার ৪নং ক্রসবার এলাকায় অবস্থিত বিসিক শিল্প পার্ক এলাকায় আসেন শিল্প সচিব। এসময় তিনি শিল্পপার্কের কাজের বিভিন্ন স্থাপনা নির্মানের অগ্রগতি ঘুরে দেখেন। কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ২০২২ সালের জুন মাসের মধ্যে শিল্পপার্কের সীমানা প্রাচীর, মূল অফিস নির্মানসহ অন্যান্য কার্যক্রম শেষ হওয়ার পরই প¬ট বরাদ্দ শুরু হবে। ৪শ একর জমির উপর প্রতিষ্ঠিত হতে যাওয়া শিল্পপার্কে ৪৮৭ প¬টে তৈরী হবে ৫৭০টি শিল্প প্রতিষ্ঠান। ইতোমধ্যেই উদ্যোক্তারা এখানে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন। পরিদর্শনকালে বিসিকের চেয়ারম্যান মোস্তাক হাসান, বিসিকের পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ, যুগ্ন সচিব (পরিকল্পনা) আল আমিন, জেলা প্রশাসক ফারুক আহাম্মদ, উপ-সচিব আতাউর রহমান ও বিসিক শিল্পপার্কের প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুল খালেক উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী প্রতিশ্র“ত এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭১৯ কোটি টাকা।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ