
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধায়নে ডিবি, বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া’র মাদকবিরোধী অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ১১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম গত ইং ২৩/১১/২০২১ তারিখ ১৮.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন লক্ষীকোলা চারমাথা তিনটল বাজারের আলমগীর ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর হইতে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আসামী ১। আ: জলিল (৪০), পিতা-মৃত আনোয়ার হোসেন, সাং-উওর গোতামারী ও ২। মোঃ আলিম (৩০), পিতা- মৃত আব্দুল মজিদ, সাং-দক্ষিন গোতামারী, উভয় থানা- হাতিবান্ধা, জেলা-লালমনিরহাটদ্বয়কে গ্রেফতার করে।
ইহা ছাড়াও ইং ২৩/১১/২০২১ তারিখ ১৯.৩০ ঘটিকার সময় বগুড়া ডিবির অপর একটি টিম বগুড়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ গোহাইল রোড, খান্দার লাইফ কেয়ার হাসপাতালের উত্তর পার্শ্বের গলির ভিতর পাকা রাস্তার উপর হইতে ১১০(একশত দশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী ৩। মোঃ রাসেল আকন্দ (৪০), পিতা-মোঃ নজরুল আকন্দ, সাং-ফুলবাড়ী উত্তরপাড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, ধৃত ০১ নং আসামী আঃ জলিল, লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ০৯ টি মাদক মামলার এজাহারে অভিযুক্ত, ০২ নং আসামী মোঃ আলিম বগুড়া জেলার আদমদীঘি থানার ০১ টি মাদক মামলার এজাহারে অভিযুক্ত এবং ০৩ নং আসামী মোঃ রাসেল আকন্দ বগুড়া জেলার বগুড়া সদর ও লালমনির হাট জেলার লালমনিরহাট সদর থানার ০২ টি মাদক মামলার এজাহারে অভিযুক্ত। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর ও শাজাহানপুর থানায় পৃথক পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক