
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাবালা গ্রামে ২২ নভেম্বর দুপুরের দিকে একজনের সীমানায় আরেকজনের মুরগী যাওয়া নিয়ে ঘটনায় মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঐ গ্রামের জাকির হোসেন উজ্জ্বলের স্ত্রী মোছাঃ শিমু আক্তার (৩৭) কে আশঙ্কাজনক অবস্থায় শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তার মাথায় জোড়ালো আঘাত করা হয়। মাথায় সাতটি সেলাই পরে এবং তার সন্তান সজীব (১৬) পিঠে জখম করা হয়।
অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের মোঃ ভুলু মোল্লার ছেলে মোঃ মাসুদ মাস্টার(৫৫) ও তার পরিবার। ঘটনা জানতে চাইলে মাসুদ মাস্টার মুঠোফোনে জানান, ঘটনা মিথ্যা উল্টো তার হাত ভেঙে দেয়া হয়েছে এবং তিনি এখন শজিমেকে ভর্তি আছেন। এলাকাবাসী অনেকেই মাসুদ মাস্টার ও তার পরিবারের সদস্যদের নিয়ে নানা রকমের নেতিবাচক কর্মকাণ্ডের কথা জানান। এর আগেও ঐ পরিবারের উপর হামলা করা হয়। একধরনের প্রভাব বিস্তারের কারণে পার পেয়ে যায় তারা। এইবার তারা মাসুদ মাস্টারের বিচার চান তারা।
জানা যায় ভিকটিম নারী একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। এবং মাসুদ মাস্টারের ছেলে ক্ষমতাসীন দলের কর্মী। এলাকায় বিভিন্ন জন মাসুদ মাস্টার ও তার ছেলে সোয়াদ (১৯) এর বিরুদ্ধে হামলা করার কথা জানান। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার গতকাল রাতে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ প্রসঙ্গে ঐ ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত অফিসার এস আই রবিউল ইসলাম জানান, অভিযোগ হবার কথা শুনেছি। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান