
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ২ টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষে ৭নং জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। সোমবার (২২ নভেম্বর) রাতি পৌনে ৮টার সময় উপজেলার খরনা ইউনিয়নের বাঁশবাড়িয়া সাকিদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৩ জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদেরকে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করা হয়। এতে ৩ ব্যক্তি খরনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুটবল প্রতীকে ইউপি সদস্য প্রার্থী আফজাল হোসেন ফকিরের কর্মী-সমর্থক। এছাড়াও তার আরো দুইজন কর্মী-সমর্থক আহত হন। তবে তাদের হাসপাতালে ভর্তি হতে হয়নি।
অন্য আহত দুজন হলেন আফজালের প্রতিদ্বন্দ্বী আবদুল সালামের কর্মী-সমর্থক। তিনি (সালাম) মোরগ প্রতীকে ইউপি সদস্য প্রার্থী। এই দুজনকেই আটক করেছে পুলিশ। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য পদপ্রার্থী আফজালের মেয়ে জামাই শফিকুল ইসলাম।
তিনি জানান, বাঁশবাড়িয়া সাকিদারপাড়া গ্রামে আফজালের নির্বাচনী অফিস রয়েছে। সেখানে আফজাল তার কর্মী-সমর্থকদের নিয়ে আলোচনা করছিলেন। ঐ সময় মোরগ প্রতীকের লোকজন ধারালো অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এবং মারধর করা শুরু করে। একপর্যায়ে আফজাল নিজেকে বাঁচাতে একজনের বাড়িতে গিয়ে আশ্রয় নেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউপি সদস্য প্রার্থী আফজাল হোসেন ও আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। জানতে চাইলে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, সংঘর্ষের পর ২জনকে আটক করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন শজিমেক হাসাপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার