
রবিউল হাসান লায়ন: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
সমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন ও শফিকুল ইসলাম খান সজিব এবং জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে বিক্ষোভ সমাবেশকে ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা জোরদার ছিল।
বক্তারা বলেন, সরকার মানুষের ভোটের অধিকার হরন করে একতরফাভাবে ক্ষমতা দখল করে রেখেছে। খালেদা জিয়ার সু-চিকিৎসা নিয়ে গড়িমসি করছে সরকার। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে সু-চিকিৎসার ব্যবস্থার দাবি জানান বক্তারা। অন্যথ্যায় চিকিৎসার অভাবে যদি বিএনপি চেয়ারপারসনের কিছু হয় তাহলে এর দায় সরকারেই বহন করতে হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল