
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: দর্শনায় ছেলের লাঠির আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা। এ ঘটনায় ঘাতক ছেলে ইদ্রিস (৩৮) কে আটক করেছে পুলিশ। রবিবার (২১ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রবিবার সকাল পৌনে ১১টার সময় চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের জামাল মল্লিকের বুদ্ধি প্রতিবন্ধী ছেলে ইদ্রিস আলী গোসলরত তার মা খদে বানু (৬৫)-কে বালিধারা (লাঠি) দিয়ে মাথায় আঘাত করে।
মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা খদে বানুকে দর্শনার স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলে ইদ্রিস আলীকে আটক করে দর্শনা থানায় নেয় এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ছেলে ইদ্রিস আলীকে আটক করা হয়েছে এবং নিহত খদে বানুর মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান