হোম » সারাদেশ » ফেনীর দাগনভূঞায় গ্লোবাল ইসলামী ব্যাংকের শীত বস্ত্র বিতরণ 

ফেনীর দাগনভূঞায় গ্লোবাল ইসলামী ব্যাংকের শীত বস্ত্র বিতরণ 

মোঃআবদুল মুনাফ পিন্টু: দাগনভূঞায় গ্লোবাল ইসলামী ব্যাংক লিঃ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিজাম চৌধুরীর সৌজন্যে উপজেলার দুস্থ ও হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  রবিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় দাগনভূঞা উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলার দুস্থ, হতদরিদ্র ও অসহায় চার শতাধিক শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করেন তারা।
বিতরণ অনুষ্ঠানে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ফেনী শাখার এফ.এ.ডি.পি এবং ম্যানেজার মোহাম্মদ মারুফ আল হাসনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ দিদারুল কবীর রতন।
আরো উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের ফেনী শাখার অফিসার মাঈন উদ্দিন ভূঁঞা, দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, দাগনভূঞা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও স্থানীয় ইউপি সদস্য মোঃ হানিফ সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!